আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় ৮ বিদ্রোহী প্রার্থী বহিস্কার, কর্মীদের জন্যেও হুশিয়ারী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ১১ নভেম্বর অনুষ্ঠেয় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় ৮ বিদ্রোহী প্রার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগ সধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেয়ায় আঠারোখাদা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ বেনজির আহমেদ, কছুন্দি ইউনিয়নের মোঃ বাকি বিল্লাহ সান্টু, মঘি ইউনিয়নে মোঃ মিজানুর রহমান রনজু, জগদল ইউনিয়নে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ও মোঃ জাহাঙ্গীর হোসেন, বেরইল পলিতা ইউনিয়নে মোঃ এনামুল হক রাজা এবং কুচিয়ামোড়া ইউনিয়নে মোঃ টিপু সুলতান ও মোঃ মিলন হোসেনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

এছাড়া দলীয় প্রার্থীর নৌকা মার্কার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা নির্বাচনী কাজে অংশ নেবেন তাদের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হবে সভায় এমন সিদ্ধান্তও নেয়া হয়েছে বলেও আবদুল মান্নান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology