আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৮

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় ৮ শিক্ষককে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শিক্ষা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের ১৪ তম প্রতিষ্ঠাবাষির্কী পালন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ৮ শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন।

এবার সংবর্ধনা পাওয়া ৮ শিক্ষক হলো- প্রফেসর কাজী মাহবুবুর রহমান (মাগুরা ), আব্দুর রাজ্জাক বিশ্বাস (মরণোত্তর, জাগলা, মাগুরা), আলহাজ মো: আব্দুল গফুর (অব.শিক্ষা অফিসার), রামানন্দ দে (নারকেলবাড়ীয়া, বাঘারপাড়া, যশোর), এসএম মুকুল (গবেষক ও লেখক নেত্রকোনা), ডা.আর কে ঘোষ (মনিরামপুর, যশোর), হোসনেয়ারা লাকী (রায়পুর, বাঘারপাড়া, যশোর) ও পূমিণা বিশ্বাস (আমিয়ান হাইস্কুল, শালিখা, মাগুরা)।

মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবদুস সাত্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাকিম বিশ্বাস।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, মাগুরা সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকী, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহকারি অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম. যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহীদুল ইসলাম, মাগুরা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো: আশাদুল ইসলাম, ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও অনুষ্ঠান আয়োজক উপ-কমিটির আহবায়ক অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা। সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।

সামাজিক উন্নয়ন, পাঠাগার, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ডা.আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন ২০০৮ সাল হতে মানব সম্পদ ও শিক্ষার উন্নয়নে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মেহেরপুর ও ফরিদপুর জেলায় কাজ করছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology