আজ, মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ :
মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ শিশুকে পাওয়া গেলো কামারখালি টোলপ্লাজায় মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির

মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে জাসদ নেতা মিজানের বিজয়

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মাগুরা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ। তার এই বিজয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী অভিনন্দন জানিয়েছেন।

১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী এডভোকেট মিজানুর রহমান ফিরোজের কাছে পরাজিত হন আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের প্রতিদ্বন্দ্বি প্রার্থি এডভোকেট অমিত কুমার মিত্র।

এডভোকেট মিজানুর রহমান ফিরোজ ৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে প্রতিপক্ষ এডভোকেট অমিত কুমার মিত্র পেয়েছেন ৮২ ভোট। এডভোকেট মিজানুর রহমান ফিরোজ দ্বিতীয় বারের মতো কোষাধ্যক্ষ হিসেবে মাগুরা জেলা আইনজীবী সমিতিতে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

নিজের বিজয় প্রসঙ্গে এড মিজানুর রহমান ফিরোজ বলেন, যে কোনো বিজয়ই আনন্দের। সরাসরি ভোটে বিজয়ী হওয়াটা বেশি আনন্দের।

তিনি আইনজীবী সমিতির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভোটাররা যে দায়িত্ব তার উপর অর্পণ করেছে তা সততার সাথে পালনে তিনি অঙ্গীকারাবদ্ধ। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

এ নির্বাচনে এডভোকেট আব্দুল মজিদ সভাপতি এবং এডভোকেট রাশেদ মাহমুদ শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology