আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা ছাত্রলীগের আজিমকে কারাগারে প্রেরণ

মাগুরা প্রতিদিন: মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল নেতা রাব্বি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফরহাদ হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা আজিম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাগুরা পৌর এলাকার বরুনাতৈল গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে আজিম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা শাখার উপ তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

পুলিশ জানিয়েছে, আজীম মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাব্বি হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী এহসানুল হক বলেন, ৫ আগস্টের পর আজীম গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ এলাকায় লুকিয়ে ছিলেন। পরে পরিচয় গোপন করে ঢাকার কাজীপাড়ার একটি অনলাইন শপে চাকরি নেন।

সোমবার রাতে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology