আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরা জেলখানায় স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে ওড়নার ফাঁস লেগে গৃহবধূর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : জেলখানায় স্বামীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে মঙ্গলবার ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে রেশমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা রাব্বি হেসেনের স্ত্রী।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রেশমা খাতুনের স্বামী রাব্বি হোসেন ছিনতাইসহ বিভিন্ন মামলায় আসামি হয়ে মাগুরা জেলা কারাগারে আটক রয়েছেন। বিকেলে জেলহাজতে স্বামীর সঙ্গে দেখা করে ইজিবাইকে করে শহরের হাসাপাতাল পাড়ার বাসায় ফিরছিলেন রেশমা। পথে মাগুরা সার্কিট হাউসের সামনে পৌঁছলে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে তার। এতে ঘটনাস্থলেই রেশমার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে ওসি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology