আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৯

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরা জেলা আ’লীগ সভাপতি তানজেল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তানজেল হোসেন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে কবর জিয়ারত ও দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম, সরদার মাজেদুল হক ঝন্টু, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম ও সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology