আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সভাপতি সাধারণ সম্পাদকসহ এই কমিটিতে জায়গা পেয়েছেন মোট ২৯৫ জন।

২৫ অক্টোবর মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত মাগুরা জেলা ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি করা হয়েছে ৫৯ জনকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, বিভিন্ন সম্পাদকীয় পদে ৯৮ জন, সহসম্পাদক ৬১ জন এবং সদস্য করা হয়েছে ৫৩ জনকে।

এ বছরের ১৫ মার্চ মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলনে মো. নাহিদ খানকে সভাপতি এবং  হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology