আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৩

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মাগুরা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে অ্যাডভোকেট রোকনুজ্জামান খানকে আহ্বায়ক এবং তরিকুল ইসলাম কবিরকে সচিব সদস্য সচিব করা হয়েছে।

২৫ মে রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি থেকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটিতে এড. মিজানুর রহমান মিজানকে সিনিয়র যুগ্ম-আহবায়ক, শাহিনুর ইসলামকে যুগ্ম-আহ্বায়ক এবং যথাক্রমে অ্যাডভোকেট এম.এ. রশিদ, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, অ্যাডভোকেট তানজিরা রহমান, অ্যাডভোকেট আ.ন.ম. ওবায়দা শহীদ, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম এবং অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মজনুকে সদস্য করা হয়েছে।

আগামি ৯০ দিনের মধ্যে সম্মলন অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে বলে মাগুরা জেলা কমিটির নতুন আহ্বায়ক এবং সদস্য সচিব জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology