আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১৮

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জনের মনোনয়ন বৈধ ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা যাচাই বাছাইয়ে চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নই বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।

রবিবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই বাছাই শেষে বিকালে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু এবং স্বতন্ত্র প্রার্থী শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন ও জিহাদ মিয়াকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

চেয়ারম্যান প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ বিজয়ী চেয়ারম্যান এবং পরবর্তিতে দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ প্রশাসক।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন বর্তমানে রাজনৈতিক কোনো পদে নেই। তিনি জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনী প্রধান আকবর হোসেন মিয়ার ছেলে।

নির্বাচনের অপর প্রার্থী জিহাদ মিয়া শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology