আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে আবারও পঙ্কজ কুণ্ডু চেয়ারম্যান নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। তিনি মাগুরা জেলা পরিষদ থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন।

সোমবার অনুষ্ঠিত মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর অপর দু’জন সাবেক ছাত্রলীগ কর্মী শরিয়ত উল্লাহ রাজন এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া।

মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, চেয়ারম্যান পদে মোট ৪৯২ টি ভোটের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৪৮৬টি। এর মধ্যে পঙ্কজ কুমার কুন্ডু পেয়েছেন ৩৫২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শরিয়ত উল্লাহ রাজন পেয়েছেন ১৩০টি।

জেলা পরিষদের ১নং ওয়ার্ড মাগুরা সদর উপজেলায় সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান খোকন। ২নং ওয়ার্ড শ্রীপুর উপজেলায় সদস্য পদে আরজান বিশ্বাস বাদশা, ৩নং ওয়ার্ড শালিখা উপজেলায় সদস্য পদে মুন্সী আবু হানিফ এবং ৪নং ওয়ার্ড মহম্মদপুর উপজেলায় নির্বাচিত হয়েছেন শেখ আবদুল মান্নান।

উল্লেখ্য, ১নং ওয়ার্ডের সদস্য পদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও উজ্জ্বল কুমার দত্ত ৪টি ভোট পেয়েছেন।

এদিকে জেলা পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ড (মাগুরা সদর ও শ্রীপুর) থেকে নির্বাচিত হয়েছেন কামরুন্নাহার জলি। সংরক্ষিত ২নং ওয়ার্ড (মহম্মদপুর ও শালিখা) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজনীন রব্বানী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology