আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা ডিসি অফিসের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মার্কসবাদি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক কাজী ফিরোজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য নিখিল মিত্র, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা শাখার আহ্বায়ক শম্পা বসু।

সমাবেশে বক্তাগণ বলেন, আন্তর্জাতক বাজারে দাম বৃদ্ধি, বিপিসির লোকসান, ভর্তুকি দিতে সরকারের অক্ষমতা এবং তেল পাচারের দোহাই দিয়ে সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও দেশের সাধরণ মানুষের উপর নিপীড়নের সামিল। আন্তর্জাতিক বাজারে এখন জ্বালানি তেলের দাম পড়তির দিকে। সরকার গত ১২ বছরে অলস বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ ৮৬ হাজার ৬৭০ কোটি টাকা প্রদান করেছে। এর মধ্যে শুধুমাত্র ১০টি শীর্ষ বেসরকারি বিদ্যুত কোম্পানীকে ৪৪ হাজার ৬৪০ কোটি টাকা দিয়েছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। শুধু গত মার্চ মাস পর্যন্ত ৯ মাসে পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে ১৬ হাজার ৭৮৫ কোটি টাকা। এভাবে বিদ্যুৎ ব্যবসায়ীদেরকে ভর্তুকি দিয়ে বাড়তি দামের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে। তেলের দামের প্রভাবে কৃষি ও শিল্প উৎপাদন, খাদ্য পণ্য, পরিবহন খরচ, বিদ্যুৎ, পানি, নিত্য পণ্যসহ সকল খাতে খরচ বহুগুণে বৃদ্ধি পাবে, যার প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে।

এ অবস্থায় তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি নিত্য পণ্যের মূল্য কমানের দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology