আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরা নরসিংহাটি গ্রামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে বৃহস্পতিবার দুপুরে জয়নাল শরীফ (৫২) নামে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

সে ওই গ্রামের আবদুল গফুর শরীফের ছেলে।

নিহতের ভাই হারুনর রশিদ জানান, জয়নাল শরীফ ঢাকার একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিসে চাকুরীরত ছিলেন।

১০ আগস্ট ঈদের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ্য হলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে ডেঙ্গুর জীবানু ধরা পড়ে। কিন্তু এখানে চিকিত্সায় উন্নতি না হওয়ায় ওইদিনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ভাল নয় জানিয়ে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।

কিন্তু পরিবারের লোকজন তাকে বুধবার মাগুরায় গ্রামের বাড়িতে নিয়ে এলে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ড. ¯^পন কুন্ডু জানান, এ পর্যন্ত মোট ১ শ ৩০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বর্তমানে ২৬ জন চিকিত্সা নিচ্ছেন। বাকিরা চিকিত্সা নিয়ে চলে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology