আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরা পাসপোর্ট অফিস থেকে ভারতিয় নাগরিক আটক

মাগুরা প্রতিদিন : মাগুরায় পাসপোর্ট অফিস থেকে সবিতা রাণি বিশ্বাস নামে এক ভারতিয় নাগরিককে আটক করেছে পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী সবিতা রাণি বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট তৈরি জন্য রবিবার মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। যেখানে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্বের সনদপত্র উপস্থাপন করেন। কিন্তু উপস্থাপিত কাগজপত্র যাচাই বাছাইকালে সবিতা রাণির ভারতিয় নাগরিকত্বের বিষয়টি জানা গেলে তাকে মাগুরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নুপূর বলেন, তিনি যথাযথ কাগজপত্র উপস্থাপন করলেও ওই কাগজপত্রের মধ্যে তার নামে ভারত সরকারের দেয়া “আধার কার্ড” পাওয়া যায়। যা ভারতিয় নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে। বিধায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একই ব্যাক্তির কাছে উভয় দেশের নাগরিকত্বের পরিচয়বাহী কাগজপত্র থাকার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology