আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিদিন : মাগুরায় শহরের ভিটাসাইর এলাকায় সুন্নতে খাৎনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা আওয়ামী লীগ নেতা মীর শহীদুল ইসলাম বাবু। গুরুতর জখম অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার মাগুরা শহরের কসমেটিক ব্যবসায়ী রাজু মোল্যার ছেলে হামজার সুন্নতে খাৎনা উপলক্ষে ভিটাসাইর গ্রামের বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়। মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবুকে সেখানে নিমন্ত্রণ জানানো হয়। দুপুর ২ টার দিকে মীর বাবু ওই বাড়িতে পৌঁছলে তার উপর হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের বিএনপি কর্মীদের একটি অংশ ধারালো দা লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার হাত এবং পিঠে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

২০১৮ সালের সংসদ নির্বাচনের দিন বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে নির্বাচনী কাজে অংশ নেয়ায় ভিটাসাইর গ্রামের স্কুলের সামনে আওয়ামী লীগ নেতা বাবু মীরের নেতৃত্বে ভিটাসাইর গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে মাগুরা জেলা যুবদল যুগ্ম সম্পাদক হাসান বিশ্বাসের উপর হামলা চালানো হয়। বিনা চিকিৎসায় পরে তার মৃত্যু হয়। যার ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology