আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুরের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন : চলে গেলেন মাগুরা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

মাগুরা জেলা বিএনপি নেতা ইকবাল আকতার কাফুর হৃদরোগ সহ নানা জটিলতায় ভূগছিলেন।

বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে যশোর এপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে বৃস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাগুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা ইকবাল আকতার খান কাফুরের মৃত্যুতে জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জাতীয় পার্টি সভাপতি সেলিনা হাসান, জেলা জাসদ সভাপতি অহিদুল ইসলাম ফণিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ইকবাল আকতার খান কাফুর ১৯৬২ সনের ইস্ট পাকিস্তান লেজিসলেটিভ এসেম্বলির ডেপুটি স্পীকার মশিহুল আযম খানের ছেলে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology