আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৭

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরা পৌরসভায় ১৪৬ কোটি ৬৪ লক্ষ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : স্থানীয় সংসদ সদস্য এড. সাইফুজ্জামানের উপস্থিতিতে রবিবার মাগুরা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্যে  ১৪৬ কোটি ৬৪ লক্ষ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

দুপুরে পৌরসভা মিলনায়তনে সংক্ষিপ্ত কলেবরে স্থানীয় সাংবাদিক, পৌর কাউন্সিলর ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে এই উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল।

গত ২০২০-২০২১ অর্থ বছরে মাগুরা পৌরসভার জন্যে ৫০ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। তার আগে ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেট ছিল ১০০ কোটি ৩৬ লক্ষ ৫৯ হাজার টাকা।

এবারের বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৪ কোটি ৫৬ লক্ষ ৮৩ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরী ২ কোটি এবং প্রকল্প খাতে ১৩০ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা ।

অন্যদিকে রাজস্ব খাতে মোট ব্যায় ১৩  কোটি ৭৭ লক্ষ ৮৯ হাজার টাকা, রাজস্ব খাতে উন্নয়ন ব্যায় ৭৮ লক্ষ ৯৪ হাজার, মঞ্জুরি খাতে ব্যায় ২ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১৩২ কোটি ৩৪ লক্ষ ৮২ হাজার ৯৬৪ টাকা ব্যায় দেখানো হয়েছে।

পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এবং স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব রেজাউল করিম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology