আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরা পৌর কবরস্থানে সমাহিত হলেন অধ্যাপক মাহফুজুল হক নিরো

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তণ শিক্ষক অধ্যাপক মাহফুজুল হক নিরো শনিবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মাগুরা শহরের কলেজ পাড়ার বাসিন্দা জনপ্রিয় শিক্ষক মাহফুজুল হক নিরো গত এক বছর যাবত বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য ছিলেন। শু্ক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। শনিবার রাত ২ টা ৩০ মিনিটের দিকে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

অত্যন্ত স্পষ্টভাষি শিক্ষক মাহফুজুল হক নিরো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনা পরিষদের সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রাবস্থায় ছিলেন কমিউনিস্ট পার্টির রাজনীতির একজন সক্রিয় সদস্য। সে সময় তার কর্তব্য নিষ্ঠা এবং সাহসিকতার জন্যে সারাদেশে কমিউনিস্ট আন্দোলনে একজন জনপ্রিয় রাজনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।

সকলের কাছে “নিরো স্যার” হিসেবে পরিচিত এই শিক্ষাবিদের মৃত্যুতে মাগুরা জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), কমিউনিস্ট পার্টি, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

বিকালে আছর নামাজের পর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা ‍নামাজ শেষে মাগুরা পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology