আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরা পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৪ কাউন্সিলর প্রার্থি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার পর্যন্ত মেয়র পদের কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার না করলেও সংরক্ষিত ওয়ার্ডের ১ জন এবং সাধারণ ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর প্রার্থি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা পৌরসভায় মেয়র পদে মোট ৩ প্রার্থি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থিরা হচ্ছেন আওয়ামীলীগ দলীয় প্রার্থি বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল, বিএনপি দলীয় প্রার্থি ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থি মশিউর রহমান।

মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ১ নং সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থি কোবরা জাহান শিমু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থি আলি আহমেদ আহাদ ও রবিউল আজম খান এবং ৩ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থি শওকত হোসেন নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা এবং মাগুরা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মাগুরা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২১ তারিখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology