আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৯

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ

মাগুরা প্রতিদিন : চ্যানেল আই ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খানের পিতা আবদুস সামাদ খান মঙ্গলবার দুপুরে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

আবদুস সামাদ খান কর্মজীবনে প্রথমে মাগুরা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক পরবর্তীতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান সহকারি সর্বশেষ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারি হিসাবে ১৯৯৬ সালে অবসরে যান।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ এশা মাগুরা শহরের মোল্লাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মাগুরা পৌর গোরস্থান তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ ছেল ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য মাগুরা প্রতিদিন ডটকম অনলাইন পত্রিকার প্রকাশক জাহিদ আলম, সম্পাদক জাহিদ রহমান সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology