আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫৩

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরা শহরের কলেজ পাড়া থেকে ইয়াবা ব্যবসায়ি মা-মেয়েসহ ৩ জন আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের অভিজাত এলাকা কলেজ পাড়ার একটি বাড়িতে বুধবার মধ্যরাতে অভিযান চলিয়ে ৫০০ পিস ইয়াবা, গাজা এবং মাদকের বিভিন্ন সরঞ্জামসহ মা ও মেয়েকে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল । এর আগে শহরের নতুন বাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক অপর এক যুবকের দেওয়া তথ্যের সুত্র ধরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

সদর থানার পরিদর্শক অপারেশন সাইদুর রহমান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার থেকে পুলিশ মোসাদ্দেক নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের সুত্র ধরে এস আই আলমগীর, এস আই রেজাসহ পুলিশের একটি দল ওই যুবককে সঙ্গে নিয়ে শহরের কলেজ পাড়ায় মোকলেছুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্লাটে থাকা মোকলেছুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৮) ও তার মেয়ে ফরিয়া তাবাসুম মুক্তি (১৮)-এর স্বীকারোক্তি অনুযায়ী ঘরে থাকা পুতুলের ভেতর থেকে এবং বিলাস বহুল ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরো ৫০০ পিস ইয়াবা, গাজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ মা- মেয়ে আটক করেছে। আটকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

মা-মেয়েসহ আটক আটক তিন জনের নামে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology