আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজার ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি চোপদার সেলিম রেজা বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর।

সেলিম রেজা ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ আদায় শেষে বের হওয়ার পথে স্ট্রোক করেন। ঘটনার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে সেখানকার চিকিৎসকদের নির্দেশনা মতে শহরের ভায়না চোপদার পাড়ার বাড়িতে থেকেই তার চিকিৎসা চলছিল।

বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৫টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

অত্যন্ত স্পষ্টবাদি রাজনৈতিক বক্তা সেলিম রেজার মৃত্যুতে মাগুরার রাজনৈতিক সামাজিক বিভিন্ন অঙ্গণ থেকে শোক জানানো হয়েছে।

শোক প্রকাশ করেছেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলমও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology