আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা হাসপাতালে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে থাকা মিজানুর রহমান নামে (৬৫) করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার  শালিখা উপজেলার দেশমুখ পাড়ায়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, ২১ জুন রবিবার মিজানুর রহমান করোনা উপসর্গ  থাকায় মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষার জন্যে নমুনা দেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৪ জুন তারিখ দুপুরে তাকে মাগুরা সদর হাসপাতালের ভর্তি করা হয়। ওইদিনই নমুনা পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভি হিসেবে চিহ্নিত হলে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়।

এই সময়ে তার  শ্বাসকষ্ট  বেড়ে যাওয়ায় সেখানেই তাকে অক্সিজেন দেয়া হচ্ছিল। কিন্তু শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিকাশ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী লাশ হস্তান্তর এবং দাফনের প্রক্রিয়া চালানো হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology