আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন পত্র কিনলেন সাকিব আল হাসান

মাগুরা প্রতিদিন : মাগুরার দুটি নির্বাচনী আসনের জন্যেই আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সে বর্তমানে দেশের বাইরে থাকলেও তার পক্ষ থেকে এই মনোনয়ন পত্র কেনা হয়েছে বলে মনোনয়নপত্র বিক্রয় বুথ সহ দলের একাধিক সূত্রে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শনিবার মোট ১ হাজার ৭৪ জন ফরম সংগ্রহ করেছেন। সরাসরি ১ হাজার ৬০টি এবং অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষ থেকে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্যে মনোনয়ন পত্র কেনা হয়েছে বলে খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী জানিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জীও সাকিবের মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব আল হাসানের পক্ষ থেকে ঢাকা-১০ আসনের জন্যেও মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয় শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপিত ১০টি বুথ থেকে ফরম বিক্রি হয়। মনোনয়ন ফরম কার্যক্রম চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology