আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুয়ায় মাদক ব্যবসায়ি যুবলীগ নেতাকে বহিস্কার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সস্ত্রীক ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা তরিকুল ইসলাম সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

সোহেল মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

সোমবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার সদর উপজেলার রামনগর থেকে সস্ত্রীক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়।

ঘটনার পর যুগান্তর, প্রথমআলোসহ বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী যুবলীগ জরুরি সভায় বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত, সুশৃঙখল ও মানবিক সংগঠন।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম সোহেলকে সংগঠন বিরোধী ও অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology