আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ শিশুকে পাওয়া গেলো কামারখালি টোলপ্লাজায়

মাগুরা প্রতিদিন: মাগুরা শহর থেকে ইজিবাইকে করে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা নূরকে ফরিদপুরের কামারখালি টোলপ্লাজা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, আয়েশা নূর মাগুরা শহরের সিদ্দিকীয়া মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মা মমতা বেগম শহরের কেশবমোড় এলাকা থেকে একটি খালি ইজিবাইকে করে তাকে মাদরাসার উদ্দেশ্যে পাঠান। কিছুদূর যাওয়ার পর ওই ইজিবাইকে অপর এক যাত্রী ওঠেন। এরপর মাদরাসায় পৌঁছানোর আগেই সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এলাকার কাছে আয়েশা নূর নেমে পড়ে। পরে কীভাবে সে মাগুরার সীমানা ছাড়িয়ে ফরিদপুরের কামারখালি টোলপ্লাজা এলাকায় পৌঁছায়, তা সে নিজেও জানে না।

এদিকে সকাল ১০টার দিকে মাগুরা বাস টার্মিনাল এলাকায় একটি বইয়ের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক ব্যাগের ভেতর থাকা খাতায় লেখা ফোন নম্বরে যোগাযোগ করে আয়েশার মা মমতা বেগমকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত মাদরাসায় গিয়ে জানতে পারেন, তার মেয়ে সেখানে পৌঁছায়নি। পরে তিনি মাগুরা সদর থানায় যোগাযোগ করলে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

বেশ সময় পেরিয়ে গেছে। বেলা ১১টার দিকে শিশুটি নিজেকে ফরিদপুরের কামারখালি টোলপ্লাজা এলাকায় একটি বদ্ধঘরে দেখতে পায়। সেখানে আটকে রাখা হয়েছে বুঝতে পেরে ঘরের জানালার ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসে সে। পাশের একটি বাগান পেরিয়ে দৌড়ে মহাসড়কে উঠে এক পথচারীর সহায়তায় মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে দুপুরের মধ্যেই তাকে উদ্ধার করে।

সোমবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কার সিদ্দিকী বলেন, “শিশুটি ইজিবাইকে ওঠার পর যে ব্যক্তি যাত্রী হিসেবে ওঠে ধারণা করা হচ্ছে, তিনি কোনোভাবে শিশুটিকে স্প্রে কিংবা অন্য কিছুর মাধ্যমে সম্মোহিত করে মাগুরা থেকে নিয়ে যায়। কোনো অসৎ উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হলেও পুলিশি তৎপরতায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।”

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রেসব্রিফিংয়ে শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন থাকা জরুরি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology