আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মানিলন্ডারিং প্রতারক চক্রের হোতা ছানোয়ার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিলন্ডারিং ও প্রতারণায় জড়িত অভিযোগে মোহাম্মদ ছানোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাড়ব-৩ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এনএসআই ও র্যারবের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার ছানোয়ার মানিলন্ডারিং ও প্রতারক চক্রের অন্যতম হোতা। এই চক্রের সঙ্গে একজন বিদেশি নাগরিক (আফ্রিকান) জড়িত আছে। সে নিজেকে রিচার্ড নামে পরিচয় দেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে এই চক্রের অন্যতম হোতা মোহাম্মদ ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বিদেশি নাগরিক রিচার্ডকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology