আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিদিন : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাগুরা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুপুর সাড়ে ১২টায় এ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সংবাদিক আবু বাসার আখন্দ প্রমুখ।

গণমাধ্যম হাউজ ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সাংবাদিক হাউজ ও সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology