আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক

মাগুরা প্রতিদিন : ঢাকার মিরপুর-১৩ এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলি পারভেজ (৪৫) হত্যা মামলায় জড়িত সন্দেহে মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রাম থেকে জিয়াউর রহমান রাজুকে আটক করেছে পুলিশ।

সে ওই গ্রামের আনোয়ার পাটোয়ারির ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার পাশের একটি চায়ের দোকানে আড্ডার সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলি পারভেজ। হামলায় অংশ নেওয়া চারজনের মধ্যে চঞ্চল নামে একজনকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়।

নিহতের বড় ভাই মাসুদ রানা শনিবার বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন। তিনি জানান, পারভেজ হামলার মূল টার্গেট ছিলেন না; বাবুর সঙ্গে চলাফেরা করতেন বলেই তিনি নিহত হন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বিএনপি ও অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হামলা হতে পারে। আটক চঞ্চলের তথ্যের ভিত্তিতে মাগুরা-ঝিনাইদহ অঞ্চল থেকে ভাড়াটে হিসেবে চারজনকে আনা হয়েছিল বলে জানা গেছে, যার সূত্র ধরে জিয়াউর রহমান রাজুকে আটক করা হয়।

এদিকে, রাজুকে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাকে ঢাকা এবং মাগুরার বিএনপি দলীয় দু’জন সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে দেখা যায়। এছাড়া একটি ছবিতে তাকে একটি বাগানের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতেও দেখা গেছে।

স্থানীয়ভাবে রাজু অবৈধ অস্ত্রধারী হিসেবে পরিচিত এবং পূর্বে শালিখা উপজেলার শতখালি এলাকায় আব্বাস নামে একটি হত্যা মামলায় জেল খেটেছেন বলে জানা গেছে।

শালিখা থানার ওসি আশিকুর রহমান জিয়াউর রহমান রাজুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology