আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করতে হবে-জাহিদুল আলম

নিজস্ব সংবাদদাতা: মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরোধীতাকারীরা নানানভাবে সংগঠিত হচ্ছে। যে কোনও মূল্যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। কিন্ত ক্ষমতার পরিবর্তন হলে যেমন জনদুর্ভোগ কমবে না, তেমনি মুক্তিযুদ্ধের বাংলাদেশ আরও বহুবিধ ঝুঁকির মধ্যে পড়বে। তাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষায় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

১৪ জুলাই শুক্রবার সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত কেন্দ্রীয় কমিটির সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি সদস্য জাহিদুল আলম একথা বলেন।

রাজধানীর এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ মিলনায়তনে ড. সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বিশিষ্ট নাট্যজন রামেনদু মজুমদার, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology