আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে মাগুরার দুই তরুণ তৈমুর এবং ডলার

নিজস্ব প্রতিবেদক : সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে মাগুরার দুই তরুণের ঠাঁই হয়েছে। তারা হলেন কাজী আনিসুর রহমান তৈমুর এবং কাজী মিরাজুল ইসলাম ডলার।

কাজী আনিসুর রহমান তৈমুরের বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া গ্রামে। অন্যদিকে কাজী মিরাজুল ইসলামের বাড়ি সদর উপজেলা বেরইল পলিতা গ্রামে। তারা দু’জনই এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। সে সময় তৈমুর উপ-মানবসম্পদ উন্নয়ন বিষয়ক এবং ডলার মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির এই দুই নেতা একই সঙ্গে ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সুনামের সঙ্গে।

কাজী আনিসুর রহমান তৈমুর সরকারি তিতুমীর কলেজ থেকে লেখাপড়া শেষে ঢাকার সেন্ট্রাল ল’কলেজ থেকে এলএলবি শেষ করেছেন। রাজনৈতিকভাবে আওয়ামী পরিবারের সন্তান তৈমুর জানান, বাবা স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি কখনোই পদ পদবির আশা করেনি নি। ২০১২ সালের ১৩ই জুন তার মৃত্যু হয়েছে।

অপরদিকে কাজী মিরাজুল ইসলাম ডলার সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের আহবায়ক এবং পরবর্তীতে সেখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন অনেকদিন।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় তৈমুর এবং ডলার দুজনই খুব খুশি। ইতোমধ্যেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে গিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বঙ্গবন্ধু আদর্শিক রাজনীতি বাস্তবায়নে তারা দু’জনই অঙ্গীকারাবদ্ধ বলে জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology