আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

রাজু হত্যা মামলায় শ্রীপুরের চেয়ারম্যান মসিয়ার রহমান গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে কলেজছাত্র রাজু হত্যাকাণ্ডের ঘটনায় শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মসিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রাজুর বাবা আকতার শেখ মঙ্গলবার রাতে ৩৪ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমান ওই মামলার অন্যতম আসামি বলে পুলিশ জানিয়েছে।

গত কয়েকদিন ধরে শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে স্থানীয় হাতেম আলি দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন এবং উপজেলা আওয়ামী স্বেচছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের মধ্যে বিরোধ চলছিল। যার ধারাবাহিকতায় সোমবার রাতে কাজী আবদুর রউফ সমর্থকেরা তখলপুর গ্রামে বাড়ির উপর হামলা চালিয়ে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে কলেজ ছাত্র রাজুকে। গুরুতর আহত অবস্থায় ঢাকা নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। রাজু ফরিদপুর রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানের গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন। এর আগে হত্যাকাণ্ডে জড়িত এজাহারভূক্ত আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology