আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারে ইনসেপ্টার প্রথম স্থান লাভ

মাগুরা প্রতিদিন ডটকম : বৃহৎ শিল্পখাতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’-এ প্রথম স্থান লাভ করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড।

৫ জানুয়ারি রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির শিল্পমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন।

পুরস্কার গ্রহণ শেষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাদের প্রতিষ্ঠানের সকলের সম্মিলিত  পরিশ্রমের কারণেই আমরা এই সাফল্য পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লি. বর্তমানে কম খরচে উন্নতমানের (হাই কোয়ালিটি) সব জীবনরক্ষাকারী ওষুধ মানুষের হাতে দিতে পারছে।। বর্তমানে পৃথিবীর ৭১টি দেশে আমরা ওষুধ রপ্তানি করছি। বাংলাদেশে উৎপাদিত কোয়ালিটি সম্পন্ন ওষুধ আমরা আরও অনেক দেশে পৌঁছে দিয়ে বাংলাদেশের  সক্ষমতা তুলে ধরতে সক্ষম হবো।’

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology