আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

রিক্সাচালকের সাথে বাদানুবাদে আজাদকে ফেরত পাঠালো ভারত

মাগুরা প্রতিদিন : ভারতের চ্যাংড়াবান্ধা চেকপোস্ট এলাকায় ওইদেশ সম্পর্কে “অপমানজনক” মন্তব্য করার অভিযোগে আজাদুর রহমান নামে এক ব্যাক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশী নাগরিক আজাদুর রহমান মাগুরা জেলার সদর উপজেলার হাজিপুর গ্রামের বাসিন্দা।

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেন আজাদের ছেলে। ছেলেকে দেশে আনতে মঙ্গলবার ভারতে যান তিনি। কিন্তু ওইদেশে প্রবেশের পর চ্যাংড়াবান্ধা এলাকায় স্থানীয় এক রিকশাচালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, আজাদ ভারতকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেছিলেন। পরে তাকে সেদিনই ফেরত পাঠানো হয় বাংলাদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজাদুর চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে আসার অব্যবহিত পরেই তিনি ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology