আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০১

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

রোগমুক্তিতে মাগুরা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হীরকের দোয়া প্রার্থনা

মাগুরা প্রতিদিন ডটকম : ক্রমেই সুস্থ্য হয়ে উঠছেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক এনামুল হক হীরক। ঢাকা কেয়ার হাসপাতালের চিকিত্সক অধ্যাপক জহুরুল হক চৌধুরীর তত্ত্বাবধানে বর্তমানে তিনি হাসপাতাল ছেড়ে ঢাকাস্থ নিজ বাসভবনে উঠেছেন।

নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা এরশাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ রাজনৈতিক নির্দেশক তত্কালিন মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক হীরক গত ২৬ অক্টোবর ব্রেন স্ট্রোকের শিকার হন। তাত্ক্ষণিকভাবে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তিতে উন্নত চিকিত্সার জন্যে ঢাকায় পাঠানো হয়। বিশেষায়িত কেয়ার হাসপাতালে চিকিত্সা শেষে তিনি নিজ বাসভবনে উঠেছেন। বর্তমানে তিনি বেশ সুস্থতা বোধ করছেন।

এনামুল হক হীরক বলেন, শরীরের ডান পাশ দূর্বল হয়ে পড়লেও ফিজিও থেরাপি এবং চিকিত্সকদের ব্যবস্থাপত্রে ক্রমেই সুস্থ হয়ে উঠছি। অসুস্থতাকালিন সময়ে আমার যেসব রাজনৈতিক সহকর্মী এবং বন্ধুরা খোঁজ খবর নিয়েছেন এবং দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন  তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তিনি খুব শিগগিরই ভারতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। রোগমুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এনামুল হক হীরক সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology