আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৭

ব্রেকিং নিউজ :
মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

লাশ নিয়ে ফেরার পথে মাগুরায় সড়ক দূর্ঘটনায় এম্বুলেন্স চালক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকা মেডিকেল কলেজ থেকে এক গৃহিনীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন লাশবাহি এম্বুলেন্সের চালক আবুল হোসেন। তিনি গোপালগঞ্জ সদরের বোলতোল গ্রামের নান্নু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এম্বুলেন্সটি মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় একটি মটর সাইকেলকে পাশ কাটাতে গিয়ে এম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে আঘাত করে। এতে এম্বুলেন্স যাত্রিদের মধ্যে চালকসহ ৫ জন আহত হয়। তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর এম্বুলেন্স চালক আবুল হোসেন (৩১) মারা যায়। সে খুলনার সৈকত এম্বুলেন্স সার্ভিসের বেতনভূক্ত চালক।

সদর থানার এসআই লিটন চন্দ্র দাস জানান, এম্বুলেন্সটি খুলনার ডুমুরিয়ার আবুল গাজির স্ত্রী নাসিমা বেগমের লাশ নিয়ে এলাকায় ফিরছিল। সে ঢাকা মেডিকেল চিকিত্সাধিন ছিলেন। কিন্তু পথে মাগুরায় মঘির ঢাল এলাকায় পৌছে এম্বুলেন্সটি  দূর্ঘটনায় পড়ে। দূর্ঘটনায় নিহত চালকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology