আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫০

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নানা কর্মসূচিতে মাগুরামুক্ত দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার মাগুরামুক্ত দিবস পালিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকালে শহরের নোমানি ময়দানে শহীদ বেদিতে পূষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, বিকালে চিরায়ত বাঙলার ঐতিহ্যবাহি লাঠিখেলা, অষ্টক গানের আসর এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বল।

সকাল সাড়ে ১১ টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে দিবসটির সূচনা করেন। পরে মাগুরা জেলা ও পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পূষ্পস্তবক অর্পন করা হয়। শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি শেষে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।

বেলা ১২ টায় নোমানি ময়দানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির উপর আলোচনা করা হয়। মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদের সাবেক প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, বীর উত্তম জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।

বিকাল ৩ টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাপখেলা ও অষ্টক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। কর্মসূচির মধ্যে  সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়ক ও বাড়ির ছাদে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।

এদিকে মাগুরামুক্ত দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলাতেও নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনের শুরুতে অধিনায়ক আকবর হোসেন ফাউণ্ডেশনের উদ্যোগে শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি’র নেতৃত্বে্ একটি বিজয় র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology