আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:২৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শালিখায় কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা পরিস্থিতি মোকাবেলায় মাগুরার শালিখায় উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে মঙ্গলবার ৬০ টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকাল ১০ টায় শালিখা উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমানের উপস্থিতিতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ।

বিতরণকৃত খাদ্য সামগ্রির প্রতিটি প্যাকেট ছিলো ১ কেজি সেমাই, আধা কেজি চিনি, আধা কেজি ডাল, এক প্যাকেজ লবণ, এক টি সাবান, ছয় পাতা শ্যাম্পু, ৫০ গ্রাম কিচমিচ, ৫০ গ্রাম গুড়োদুধ, এক প্যাকেট হুইল পাউডার।

উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শিমুল হাসান জানান, উপজেলার সকল কর্মচারীর পক্ষ থেকে অসহায় মানুষকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology