আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শালিখায় ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আ’লীগ প্রার্থী বিজয়ী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অপরটিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হচ্ছেন গঙ্গারামপুর ইউনিয়নে আবদুল হালিম, তালখড়ি ইউনিয়নে সিরাজ উদ্দিন মণ্ডল, ধনেশ্বরগাতি ইউনিয়নে বিমলেন্দু শিকদার, বুনাগাতি ইউনিয়নে বখতিয়ার উদ্দিন লস্কার এবং শতখালি ইউনিয়নে আনোয়ার হোসেন ঝন্টু।

এ উপজেলার আড়পাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরজ আলি বিশ্বাস এবং শালিখা ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হুসাইন শিকদার নির্বাচিত হয়েছেন।

রবিবার রাতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology