আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শিখরকে সাথে নিয়েই সাকিবের মনোনয়নপত্র দাখিল

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসন থেকে গতবার নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরকে সাথে নিয়ে নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন এ আসনের এবারের আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাকিব আল হাসান জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়ে গিয়ে মাগুরা জেলা প্রশাসক মুহম্মাদ আবু নাসের বেগের হাতে নিজের মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন সিকদারও এখানে নিজের মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাকিব আল হাসান স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মনোনয়ন পত্র জমা দেয়া হলো। এরপর যাচাই বাছাই হলে দলীয় সভায় সকলকে নিয়ে বসবো। সেখানেই নির্ধারণ করা হবে কীভাবে নির্বাচনী কর্মকাÐ পরিচালিত হবে। তবে নিজ আসনের উন্নয়ন কর্মকাÐ পরিচালনার বিষয়ে নিজস্ব কিছু ভাবনা রয়েছে সেগুলো ভবিষ্যতে সকলে দেখতে পাবে।

এদিকে গাড়ি বহর নিয়ে শহরে প্রবেশ ও নাগরিক গণসংবর্ধনায় অংশগ্রহণের মাধ্যমে আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন মনিটরিং কমিটির কারণ দর্শানো নোটিশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, শোকজের বিষয়ে জানতে পারলেও সে সম্পর্কিত কোনো কাগজ এখনও হাতে পাইনি। তবে সেটি পাবার পর সেই অনুযায়ী জবাব দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology