আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শীতার্তদের মধ্যে গ্রীণ ভয়েস মাগুরা’র কম্বল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : “যুবরাই লড়বে, সুবজ পৃথিবী গড়বে”-এ শ্লোগান নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রীণ ভয়েস মাগুরা শাখা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে ৫০ জন অসহায়, গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি এক হাজার মাস্ক বিতরণ করা হয়।

শহরের আতর আলী গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টু ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, বিশিষ্ট সমাজসেবক আলি কদর চোপদার, গণ ভয়েস মাগুরা শাখার জেলা সমন্বয়কারী ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা আশিফ হাসান শাকিল, ফরিদুর জামান শিবলু, সদস্য ফারুক খান, শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ শেষে সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে শহরবাসীর মধ্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology