আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

শ্রীপুরের ওসিকে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার দুটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাড়িতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দেওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কী ধরণের পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে আদালত।

মাগুরার শ্রীপুর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন রবিবার শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই নির্দেশ জারি করেছেন।

নির্দেশ পত্রে তিনি উল্লেখ করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের আর্টিকেল ৪১ অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করে। এমতাবস্থায় মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়ালদহ ও মালাইনগর গ্রামের ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে শ্রীপুর থানা কী পদক্ষেপ নিয়েছে? ২৩ মার্চ মঙ্গলবারের মধ্যে বিষয়টি বিস্তারিত প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ওই দুটি গ্রামের হিন্দু পাড়ায় অন্তত ৫০টি বাড়িতে ‘মুসলিম জামাত’ নাম ব্যবহার করে ইসলাম ধর্ম গ্রহণের জন্যে চিঠি দেয়া হয়েছে।

ওইসব পরিবারের প্রধানদের নামে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা চিঠিতে হিন্দু ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের পার্থক্য তুলে ধরে ইসলামের প্রতি ইমান আনার আহ্বান জানানো হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, খবর পাওয়ার পর এলাকায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সকল ধরণের ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্যেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আহŸান জানানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology