আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরের চৌগাছি বালু বোঝাই ট্রলি উলটে মারা গেলো রাফি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে বালিু বোঝাই ট্রলি উলটে রাফি বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের শাহিন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার দুপুর ২ টার দিকে ঘোসিয়াল এলাকা থেকে বালু বোঝাই করে ট্রলিটি শ্রীপুর-দারিয়াপুর সড়কের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় ট্রলি’র হেল্পার রাফি ঘটনাস্থলেই মারা যায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, খবর পেয়ে দ্রুত নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology