আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শ্রীপুরের নাকোল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

আইয়ুব হোসেন খান : মাগুরার শ্রীপুরের প্রাচীনতম নাকোল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সুব্রত কুমার বিশ্বাস সভাপতি এবং রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৫টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৫২২ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে সুব্রত কুমার বিশ্বাস গরুর গাড়ী প্রতিক নিয়ে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ.এইচ.এম কামাল ছাতা প্রতিক নিয়ে ২০১, হারুন-অর-রশিদ চেয়ার প্রতিক নিয়ে ৪৬ ভোট পান।

অন্যদিকে সাধারন সম্পাদক পদে রবিউল ইসলাম হাতি প্রতিক নিয়ে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিল্লুর রহমান হরিণ প্রতিক নিয়ে ১৭০, জাকির হোসেন দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে ৬৩, আলম মিয়া ঘোড়া প্রতিক নিয়ে ২৯ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে এমরান বিশ্বাস মাছ প্রতিক ও আকিদুল মই প্রতিক নিয়ে ৪৯ ভোট পেয়ে সোহরাব অঞ্চল থেকে যৌথ ভাবে নির্বাচিত হন। চাঁদ আলী মোল্যা অঞ্চল থেকে ও মির্জা মোজাফ্ফর অঞ্চল থেকে সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ৫৪ এবং মুক্তি মাহমুদ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও যুগ্ম সম্পাদক পদে আশরাফুল ইসলাম ময়ুর প্রতিক নিয়ে ৩১৬ এবং ফয়জুর রহমান বাঘ প্রতিক নিয়ে ২৫৫ পেয়ে নির্বাচিত হন।

ধর্মীয় সম্পাদক পদে ইলিয়াস বিশ্বাস গোলাপ ফুল প্রতিক নিয়ে ৩৪৬, দপ্তর সম্পাদক পদে আসলাম খান আলমারি প্রতিক নিয়ে ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যকারী সদস্য পদে আজাদ খান ৬৭ ভোট, নাছির খান ৪৮ ভোট, মোস্তফা কামাল ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহ সভাপতি পদে গনেশ সরকার ও জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক পদে বিল্লল হোসেন, ক্যাশিয়ার পদে ইরান শেখ, প্রচার সম্পাদক দুলাল হোসেন কার্যকারী সদস্য পদে ইলিয়াস মল্লিক ও তকব্বর শেখ এবং ৫টি অঞ্চলের মধ্যে ২টি অঞ্চলের সাংগঠনিক সম্পাদক পদে টিপু মোল্যা ও ছুবান মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলা ডেন্টু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচন শেষে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মাহামুদুল গনী শাহীন বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology