আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুরের মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সচিব হিসেবে পদোন্নিতি

মাগুরা প্রতিদিন : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সচিব হিসেবে পদোন্নতি পেযলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান মঞ্জুর মোর্শেদ চৌধুরী মিঠু।

তিনি অষ্টম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা । বিগত সরকারের আমলে পদ বঞ্চিত ছিলেন।

রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে পদোন্নতির আদেশে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।

মঞ্জুর মোর্শেদ চৌধুরী মিঠু চাকরি জীবনে চকোরিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।  পরবর্তীতে তিনি উপ-সচিব হয়ে জাতীয় গ্রন্থাগার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ, ট্যারিফ কমিশনে চাকুরি করেন।

দক্ষ অফিসার হিসেবে পরিচিত হলেও বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদ বঞ্চিত হন তিনি ।

৯ ফেব্রুয়ারি রবিবার প্রশাসনে ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। এদের সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপ-সচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধাদি পাবেন। কর্মকর্তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থ বছরে (২০২৫-২৬) পাবেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ (সাতান্ন)/৫৯ (উনষাট) বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology