আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরের সব্দালপুরে প্রতিপক্ষের নির্বাচনে অংশ নেয়ায় দুই যুবকের উপর হামলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন নির্বাচনে জালভোট প্রদানে বাধা দেওয়া এবং নির্বাচনী কাজে দায়িত্ব পালন করায় সেলিম হোসেন এবং জামির মীর নামে দুই যুবককে মারধর এবং বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ মেম্বরের লোকজন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন সেলিম হোসেন জানান, তিনি সব্দালপুর ইউনিয়নের মেম্বর প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে কয়েকজন ভুয়া ভোটার বুথে ঢুকে ভোট প্রদানের চেষ্টা করেন। এ সময় সেলিম তাদেরকে চিহ্নিত করে ভোটদানে বিরত রাখেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে রফিক ও নাজমুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। এ ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে একই ইউনিয়নের অপর মেম্বর প্রার্থী আবদুল হান্নানের পক্ষে নির্বাচন করায় সোমবার কাজলি ঋষি পাড়ায় জামির মীর নামে এক ব্যক্তিকে মারধর ও বাড়িতে হামলা ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উভয় ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology