আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:০৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

শ্রীপুরে অতি দরিদ্র গর্ভবতী নারীদের সহায়তা প্রদান

মাগুরা প্রতিদিন : মাগুরার  শ্রীপুর উপজেলার অতি দরিদ্র পরিবারের ৩২ গর্ভবতী নারীকে সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে অতি দরিদ্র গর্ভবতী নারীদের ‘গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব’ প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু,  বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম রাজু প্রমুখ ।

অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ৩২ জন অতি দরিদ্র গর্ভবতী নারীকে ৩০ কেজি চাউল, ৪২ পিচ ডায়াপ্যাড, একটি মশারি, একটি র্যাকসিন, ২ কেজি ডাউল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি গুড়, ৫ কেজি আলু, এক কেজি সুজি ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology