আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

শ্রীপুরে আলতাফ হোসেন মহিলা কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন 

মাগুরা প্রতিদিন ডটকম : শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা নির্দেশ– এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকালে মাগুরা আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়।

মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ সালাউদ্দিন, মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রিজাউল ইসলাম, মাগুরা জেলা পরিষদের সদস্য মোঃ আরজান বাদশা, কৃষক লীগের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ খবির হোসেন খান বাবু, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লাসহ আরো অনেক।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হাফেজ মাওলানা জিহাদুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology