আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫৩

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুরের কমলাপুর দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুরে সড়ক দূর্ঘটনায় সাব্বির হোসেন (৩০) নামে মটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

সাব্বির ওই উপজেলার সোনাতুন্দী গ্রামের দুলু বিশ্বাসে ছোট ছেলে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে ওয়াপদা -লাঙ্গলবাঁধ সড়কে কমলাপুর কলেজের সামনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল পাঠালে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরিবারের লোকজন তাকে নিয়ে ঢাকা যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ওই যুবকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology