আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুরে কর্মহীন মানুষের খাদ্য সহায়তা দিন-মাগুরা জেলা জাসদ

নিজস্ব প্রতিবেদক: শ্রীপুর উপজেলার কর্মহীন কয়েক হাজার ভ্যান চালক পরিবারের খাদ্য সহায়তা প্রদানের দাবি জানিয়েছে মাগুরা জেলা জাসদ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জেলা সভাপতি সৈয়দ অহিদুল আলম ফণি এবং সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী সোমবার এক বিবৃতি এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ৪ জুলাই রবিবার শ্রীপুরে ভ্যানচালকরা তাদেরকে খাদ্য সরবরাহ অথবা ভ্যান চালানোর দাবিতে উপজেলা সদরে যে বিক্ষোভ প্রদর্শন করেছেন তা ন্যায়সঙ্গত। বিবৃতিতে বলা হয়, দরিদ্র ভ্যানচালকরা দিনে আয় করে দিনে খান। তাদের ঘরে আলাদা করে সামান্যতম চাল, ডাল কখনই মজুত থাকে না। ফলে বেশ কিছুদিন ধরে লকডাউন থাকায় ভ্যানচালক পরিবারগুলো খাদ্য সংকটে পতিত হয়েছে। এমতাবস্থায় দ্রুত ভ্যানচালকসহ অন্যান্য অসহায় দরিদ্রদের খাদ্য সমস্যা সমাধান করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান প্রশাসন করোনা মহামারি প্রতিরোধে যে সব উদ্যোগ গ্রহণ করেছে তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু একই সাথে দরিদ্র ভ্যানচালকদের দাবিকে কোনোভাবেই উপেক্ষা করার নয়।

উল্লেখ্য, রবিবার মাগুরার শ্রীপুরে কয়েকশত ভ্যানচালক ‘ভ্যানচালানোর অনুমতি দিন নতুবা খাবার দিন` এই আর্জি জানিয়ে বিক্ষোভ করে। সকালে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নিজস্ব ভ্যান নিয়ে ভ্যানচালকরা শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এবং শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হন। এরপর ভ্যানচালকরা উপজেলানির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ এর কাছে এই দাবি তুলেন যে প্রায় দুইসপ্তাহ ধরে তারা ভ্যান চালাতে না পারার কারণে অর্ধহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology