আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শ্রীপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আন্নামিয়া বৃত্তি প্রদান

তাছিন জামান, শ্রীপুর : প্রতি বছর মত এবারও মাগুরার শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আন্নামিয়া বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১২টায় আন্নামিয়া বৃত্তি প্রদান ও পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।

আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাবুর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও প্রাক্তন শিক্ষক মো:আবু বকর মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামীললীগ নেতা মো:জহুরুল হক, সব্দালপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, পল্লী চিকিৎসক শাহিদুজ্জামান খসরু, আন্নামিয়া ফাউন্ডেশনের সদস্য শাহ নেওয়াজসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ও গরীব ও মেধাবী শিক্ষর্থীরা আন্নামিয়া বৃত্তি পেয়ে আনন্দে মেতে উঠে।

প্রতিবছর এই বিদ্যালয়ে আন্নামিয়া ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে আসছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology